The Search
কৃত্রিম বুদ্ধিমত্তা
মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কম্পিউটার দ্বারা অনুকৃত করার প্রচেষ্টা
কৃত্রিম বুদ্ধিমত্তা (কৃবু) বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই) হলো কম্পিউটার ব্যবস্থার এমন কিছু কাজ করার সক্ষমতা, যা সাধারণ ভাষায় মানব বুদ্ধিমত্তার সাথে সম্পর্কিত; যেমন: শেখা, বিচারবুদ্ধি প্রয়োগ, সমস্যা সমাধান, প্রত্যক্ষণ এবং সিদ্ধান্ত গ্রহণ। এটি কম্পিউটার বিজ্ঞানের একটি গবেষণাক্ষেত্র, যা এমন বিভিন্ন ব্যবস্থা ও সফটওয়্যার তৈরি ও বিশ্লেষণ করে, যা যন্ত্রকে পারিপার্শ্বিক পরিবেশ অনুধাবন করতে এবং শেখার ক্ষমতা ও বুদ্ধিমত্তা প্রয়োগ করে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে সাহায্য করে।
Wikipedia · CC BY-SA